বই মেলা, প্রাণের মেলা । বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলায় হাজার হাজার পাঠক ও সংস্কৃতি সেবী মানুষের সামাগম ঘটে সারা ফেব্রুয়ারী মাসব্যাপী । বাংলাদেশের প্রায় সব প্রকাশক ও লেখকগণ এ মেলা উপলক্ষ্যে বই প্রকাশ করে থাকে। ২০০৮ সালের বই মেলায় ২ হাজারেরও বেশী বই প্রকাশিত হয়েছে। শুধু বই প্রকাশ নয়, অমর একুশে গ্রন্থমেলা আজ পরিণত হয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ন কেন্দ্র। বই বিক্রয়ের পাশাপাশি এই মেলায় বাংলা একাডেমী ধারাবাহিক ভাবে সমকালীন বাংলা সাহিত্য ও সংকৃতির উপর সেমিনার, আলোচনা অনুষ্ঠান আয়োজন করে থাকে।
আজকের এই গুরুত্বপূর্ণ মেলা প্রথম শরু হয়েছিল ১৯৭৩ সালে, মুক্তধারার প্রথিতযশা প্রকাশক চিত্তরজ্ঞন সাহার মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত বই প্রদশনীর মাধ্যমে। ১৯৭৪ সালে মুক্তধারা ও খান ব্রাদার্স যৌথভাবে অমর একুশে উপলক্ষ্যে সাতদিন ব্যাপী এ মেলা আয়োজন করে। এরপর থেকে বাংলাদেশ সরকার ও বাংলা একাডেমীর পৃষ্টপোষকতায় সারা ফেব্রুয়ারী মাসব্যাপী এ মেলা আয়োজিত হয়ে আসছে। এ মেলা আজ শুধু মেলাই নয়, বাংলা সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র।
|